বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

৫১২ জিবির মেমরি কার্ড! মোবাইল দুনিয়ায় বিপ্লব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৭৩৫ বার পড়া হয়েছে

টেক
স্যামসাং যা ঘোষণা করল, তার থেকে পরিষ্কার, কয়েক বছরেই আজকের মেমরি কার্ডকে অবিশ্বাস্য মনে হতে পারে।
গুগল ঘাঁটলে একটা ছবি সহজেই পাওয়া যায়। ৫ এমবির একটা হার্ড ড্রাইভ অনেক কায়দা করে নিয়ে জাহাজ থেকে নামানো হচ্ছে। ঢাউস সেই বাক্সকে দেখে চমকে যেতে হয়। ওইটুকু মেমরিকে নিয়েই নাজেহাল সবাই। ১৯৫৬ সালের সেই পৃথিবী গত কয়েক দশকে বদলেছে তুমুল। ফোন বা কম্পিউটারের মেমরি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু এ বার স্যামসাং যা ঘোষণা করল, তার থেকে পরিষ্কার, কয়েক বছরেই আজকের মেমরি কার্ডকে অবিশ্বাস্য মনে হতে পারে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৫১২ জিবির মেমরি কার্ড এ বার বাজারে আনতে চলেছে স্যামসাং! এই মেমরি কার্ডে থাকবে ৬৪টি স্তর। স্যামসাং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেমরি কার্ডের গতি হবে ৮৬০ এমবি প্রতি সেকেন্ডে। বর্তমানে যা মেমরি কার্ড পাওয়া যায়, তার থেকে ৮ গুণ দ্রুত ডেটা ট্রান্সফার করা যাবে এই মেমরি কার্ড দিয়ে।

নতুন প্রজন্মের জন্য তৈরি এই ৫১২ জিবির মেমরি কার্ডে ১০ মিনিটের ১৩০টি ৪ হাজার আলট্রা এইচডি ভিডিও রাখা যাবে।

ওই প্রতিবেদনের দাবি, এর ফলে মোবাইল ব্যবহারকারীরা সিমলেস মাল্টিমিডিয়া অভিজ্ঞতার সাক্ষী হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com