মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

উত্তরায় দেড়শ কেজি গাঁজাসহ আটক ৩

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
রাজধানীতে উত্তরায় দেড়শ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন- আবু তাহের (৩০), মোক্তার খন্দকার (২৭) ও সাইফুল ইসলাম ওরফে চাঁন মিয়া (৪৩)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, রোববার রাতে সাড়ে ১০টায় বিমানবন্দর থানাধীন এয়ারপোর্ট লিংক রোডে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি (উত্তর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

এ সময় ট্রাকে তল্লাশি করে বিশেষভাবে তৈরি পাটাতনের নিচে লুকানো অবস্থায় দেড়শ’ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ট্রাকযোগে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত তারা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com