মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু ১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহোচরের গ্রন্থ অর্থাভাবে প্রকাশনা বন্ধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহোচর নীলফামারীর ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ খয়রাত হোসেন। তৎকালীন কৃষি, খাদ্য, মৎস্য ও পশুপালন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত একজন সফল মন্ত্রী ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে খয়রাত হোসেনের ভূমিকা ছিলো গৌরবোজ্জ্বল। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে ছাত্র জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, আবুল কালাম শামসুদ্দিন ও খয়রাত হোসেন পূর্ব পাকিস্তান আইন পরিষদের অধিবেশন বর্জন করেন। পরে তারা বাংলা ভাষার আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করে।
১৯৭১ সাল, শেখ মুজিবুর রহমানের অহ্বানে স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধ শুরু হলে খয়রাত হোসেন মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করে। অপরদিকে বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন সঙ্গী ছিলেন খয়রাত হোসেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে খয়রাত হোসেনের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে ২০০৯ সালে এই প্রবীণ নেতার জীবনী “তাঁকে স্মারণ করি” গ্রন্থটির কাজ শুরু হলেও আর্থিক সংকটের কারণে থমকে যায় গ্রন্থটির প্রকাশনা। নীলফামারীর প্রবীণ রাজনীতিবিদের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের অনেক কিছু জানার আছে। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আবার গ্রন্থটি প্রকাশ করা সম্ভব হবে বলে মনে করে গ্রন্থটির সম্পাদক ইমরান বিন হাসনাত |

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com