শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন নারী এসিল্যান্ড

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৬৭২ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :

রিকশায় রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলেন সালমা খাতুন। এ সময় যানজটের মধ্যে তার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। শাড়ি পরা অবস্থায় ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকেন তিনি। অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন। উদ্ধার করেন চেইনটি। এ ঘটনা শনিবার(০২ মার্চ) বিকেলের।

সালমা খাতুন কর্মরত আছেন ঢাকার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে। তার গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরে।

এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী পাকড়াও করে সাহসিকতার স্বাক্ষর রাখায় এই নারী কর্মকর্তা প্রসংশায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার সাহসীকতার ভূয়সী প্রসংশা করছেন সবাই।

এসি ল্যান্ড সালমা খাতুন জানান, শনিবার বিকেলে রিকশায় করে রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলেন তিনি। ওখানে যানজটে বসে থাকার এক মুহূর্তে তাঁর গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেন ছিনতাইকারী। তিনি সাহস করে তাকে ধাওয়া করেছিলেন। শাড়ি পরিহিত অবস্থা ছুটতে ছুটতে অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন। উদ্ধার করেন তার চেইনটি। তবে ছিনতাইয়ের সময় লকেটসহ চেইনটি টুকুরো হয়ে যাওয়ায় চেইনের পুরো অংশটি উদ্ধার করতে পারেননি তিনি। পরে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য নেন পুলিশের। ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

তিনি বলেন, নারী-পুরুষ ভেদে সাহসিকতার ভিন্ন কোনো সংজ্ঞা নেই। যে কোনো অপরাধ সংঘটনের প্রাথমিক পর্যায়ে যদি সাধারণ মানুষ পুলিশ আসার অপেক্ষায় না থেকে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে সেটিই বহু সমস্যার আগাম সমাধান দিতে পারে। একজন নারীর সাহসিকতা দেখে দশজন নারী এগিয়ে আসবে। তারাও প্রেরণা পাবে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com