শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বদলী হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার আক্তার জামিল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ১৭৫১ বার পড়া হয়েছে

মো: আল-আমীন ::

কিশোরগঞ্জের সর্বজন প্রিয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীলকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন স্থানে পদায়ন করা হয়েছে বরিশাল ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার পদে। ১৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়েছে।

উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৩ এপ্রিল তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে তাঁকে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ এপ্রিল অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

তরফদার মোঃ আক্তার জামীল ২০১৫ সালের ২রা সেপ্টেম্বর কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে যোগদান করেন। এখানে কর্মরত অবস্থাতেই ২০১৭ সালের ২৪ এপ্রিল তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com