বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল সদর উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় ও সেবায় ইনফরমেশন টেকনোলোজি প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৮০১ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :
বরিশাল সদর উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলোজি প্রয়োগ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ (১২ জুন) বরিশাল সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিক।

প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদকরণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যবস্থাপনা, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

প্রধান অতিথি ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের সুবিধাকে কাজে লাগিয়ে কাজ করার জন্য সকলকে আহবান জানান। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড ভূমির ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। জনগণের কাছে এর সুফল পৌঁছাতে হবে। তিনি সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠণে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনায় ও সেবায় ইনফরমেশন টেকনোলোজি প্রয়োগের মাধ্যমে জনগণকে কম সময়ে এবং কম খরচে সেবা প্রদান নিশ্চিত করার আহবান জানান।

বরিশাল সদর উপজেলার অধীন ১২টি ইউনিয়নের মোট ২০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com