বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

গুজব ছড়ানোর অভিযোগে ১০ নিউজ পোর্টাল, ৬০ ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫ ইউটিউব চ্যানেল বন্ধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৬২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

পদ্মাসেতুতে মানুষের মাথা প্রয়োজন ও ছেলেধরার বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগে গত ১৬ দিনে ১০টি নিউজ পোর্টাল, ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, ‘পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবের পর গত ৯ জুলাই থেকে কাজ করছিল পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। গুজব ছড়ানোর জন্য দায়ী অসংখ্য আইডি লিঙ্ক আমরা খুঁজে পাই। দেশ-বিদেশের বিভিন্ন জায়গাতে বসে এসব আইডি ব্যবহার করা হচ্ছিল।’

পুলিশ কর্মকর্তা নাজমুল আলম আরও বলেন, ‘আটক হওয়া অনেকেই না বুঝে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব শেয়ার দেন। কিন্তু একটা শ্রেণি বিদেশে বসে পরিকল্পিতভাবে এসব গুজব ছড়িয়েছে। পরিকল্পিতভাবে এ সব গুজব ছড়ানো হচ্ছিল।’

তিনি জানান, সাইবার ক্রাইম ইউনিট ৯৫টি ওয়েব লিঙ্ক বন্ধ করে দিয়েছে। এছাড়া এর সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com