মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

লাফিয়ে পালাচ্ছে কাটা মাংস, ভাইরাল ভিডিও

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ১২২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: 

বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর তা কই মাছের মতো লাফাতে দেখেছেন কখনো? কাটা মাংস আবার লাফায় নাকি! তবে ঘটনা যদি সত্যি হয়, তাহলে আপনি কী বলবেন? আর এমন দৃশ্য যদি আপনি নিজের চোখে দেখেন!

ফেসবুকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্লেটে রাখা একটি মাংসের টুকরো রীতিমতো লাফাতে লাফাতে পালাচ্ছে!

ফেসবুকে রি প্রিটিরেডবোন ফিলিপস নামে এক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্লেটে রান্নার জন্য কয়েক টুকরো মুরগির মাংস রাখা আছে। তার মধ্যে একটি মাঝারি আকারের মাংসের টুকরো নড়তে শুরু করেছে। এমনকি নড়তে নড়তে সেটি প্লেট থেকে বেরিয়ে যায়। এমনকি টেবিল থেকে পড়েও যায়। এই ঘটনা দেখে সম্ভবত যিনি ভিডিও রেকর্ড করছিলেন সেই নারী চিৎকার করে ওঠেন।

ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। ১০ জুলাই ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর এর মধ্যেই ভিডিওটি দেড় কোটি বার দেখা হয়েছে। লাইক পড়েছে ৩০ হাজার আর কমেন্ট ৬৫ হাজার। শেয়ার হয়েছে ২ লাখ ২৫ হাজারের বেশি।

https://www.youtube.com/watch?v=ZuHL5Pm20o8&feature=youtu.be

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com