শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কলি, বরের ৭ দিনের কারাদন্ড

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ (পপি ecatto) প্রকল্প ইউনিয়ন মাঠ সহায়কের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দশম শ্রেণীর ছাত্রী কলি আক্তারের (১৫) বাল্য বিবাহ বন্ধ করেন । এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর দুলাল মিয়াকে (৩৩) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং মেয়ের মা হাদিসা আক্তারকে ৭ হাজার টাকা জরিমান করা হয়। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পুমদি ইউনিয়নের দক্ষিণ পুমদি গ্রামের সৌদি প্রবাসি মোঃ হারুন মিয়ার মেয়ে ডাহরা গোলপুকুর পাড় দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী কলি আক্তারের সাথে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মতোয়ারা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে দুলাল মিয়ার সাথে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ খবর শুনে পপি ecatto প্রজেক্ট অফিসার সালমা পারভীন ও মাঠ সহায়ক আবু বকর ছিদ্দিক খোকন মিয়া ডাহরা গোলপুকুর পাড় দাখিল মাদ্রাসা থেকে কলি আক্তারের জেএসসি সার্টিফিকেট সংগ্রহ করে বাল্য বিয়ে বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত ) নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর দুলাল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন এবং মেয়ের মা হাদিসা আক্তারকে ৭ হাজার টাকা জরিমান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে বরকে ৭ দিনের জেল দেয়া হয়েছে এবং মেয়ের মাকে ৭ হাজার টাকা জরিমান করা হয়েছে। বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com