শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জের ভৈরবে কাজের মেয়েকে অমানুষিক নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২২ বার পড়া হয়েছে

অসতর্কতাবশত একটি কাচেঁর চুরি ভেঙ্গে ফেলায় কিশোরগঞ্জের ভৈরবে সাদিয়া নামের আঠারো বছরের এক গৃহকর্মী অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় ভৈরব বাজারের বাতাশাপট্টি এলাকার তানভীর রাফসান সাদলি ও মেহেরুন্নেসা অপি দম্পত্তির হাতে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয় তিনি। বর্তমানে নির্যাতিতা সাদিয়া ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। এঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নির্যাতিতা গৃহকর্মী সাদিয়া জানান, গত সোমবার বিকেলে বাসার ওয়্যারড্রপ পরিষ্কার করার সময় অসতর্কতাবশত তার হাতের ধাক্কা লেগে চুরি রাখার আলনাটি মেঝেতে পড়ে যায়। এতে একটি কাচেঁর চুরি ভেঙ্গে যাওয়ায় তার উপর চড়াও হন গৃহকর্তী মেহেরুন্নেসা অপি। প্রথমে লাঠি দিয়ে তাকে বেধরক পিটিয়ে আহত করে ছুরি দিয়ে আঘাত করে চোখের উপড়ে গুরুতর জখম করা হয়। এতেই ক্ষান্ত হননি নিষ্ঠুর গৃহকর্তী অপি। লাঠিপেটা করে ক্লান্ত হয়ে শেষে গৃহকর্মী সাদিয়ার শরীরে গরম পানি ঢেলে দেন তিনি। পরে গৃহকর্তা তানভীর রাফসান সাদলি ঘটনা শুনে তিনিও অসহায় গৃহকর্মী সাদিয়াকে বেধরক লাঠিপেটা করেন। এসময় নিজের আত্মরক্ষার্থে কোনো রকমে বাসা থেকে পালিয়ে রাস্তার কয়েকজনের সহযোগিতায় হাসপাতালে আসে গৃহকর্মী সাদিয়া।

সাদিয়া আরো জানায়, ময়মনসিংহের তারাকান্দা থানার কাকনি গ্রামে জন্মের কিছুদিন পরেই তার বাবা-মা দুজনেই মারা যান। পরে দুঃসম্পর্কের এক খালার কাছে বেড়ে উঠে সাদিয়া। পরবর্তীতে এগারো বছর বয়সে সাদিয়াকে ভৈরবে সাদলি-অপি দম্পতির বাসায় কাজের মেয়ে হিসেবে নিয়ে আসে তার খালা রেহেনা বেগম। প্রথমদিকে সাদিয়ার প্রতি ওই দম্পতির স্বাভাবিক মনোভাব থাকলেও বছর দুয়েক যাওয়ার পর থেকেই তুচ্ছ ঘটনাতেই সাদিয়ার উপর নেমে আসে নির্মম নির্যাতন। প্রায়ই তাকে কারণে-অকারণে লাঠিপেটাসহ গরম পানির ছেকা দেওয়ার মতো বর্বর নির্যাতন করা হতো। এমনকি বাসার সবাই কোথাও বেড়াতে গেলেও সাদিয়াকে তালাবদ্ধ করে রেখে যাওয়া হতো। এঘটনায় অভিযুক্তদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি করেছেন সাদিয়ার দুঃসম্পর্কের একমাত্র স্বজনও।

এদিকে অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অভিযুক্ত দুই দম্পত্তিকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। এছাড়াও এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com