শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে শিশুসহ ৩জন নিহত

আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে যাত্রীবাহী ট্রলার ডুবিতে শিশুসহ ৩জন নিহত ও ১জন আহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার শিমলা উত্তরপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী মোছা. ইয়াসমিন আক্তার (৩০), তার শিশুপুত্র মো. ইয়াসিন মিয়া (৭) ও গন্ধবপুর পূর্বপাড়ার মো. জব্বার হোসেনের স্ত্রী মোছা. আছিয়া খাতুন (৬০)।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের তাড়াইল টু ধারা গামী ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। জাহেদা খাতুন নামে আহত ১জন স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা থেকে প্রায় ৩০ জন যাত্রী তাদের মালামাল বোঝাই করে একটি ট্রলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ধারা গ্রামে যাচ্ছিল।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অতিরিক্ত বোঝাইয়ের কারণে ঘাটে নোঙর করার সময় ট্রলারটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com