শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত, ভিডিও দেখুন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৬ বার পড়া হয়েছে

গ্রাম বাংলার লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ৯ম নৌকা বাইচ। এ উপলক্ষে শিশু-কিশোরসহ সব বয়সের নারী পুরুষের সমাগমে মুখরিত হয়ে উঠে বহমান মেঘনার তীর। এই ধারাবাহিকতাকে ধরে রেখে প্রতিবছর আয়োজন করার আহবান জানিয়েছেন নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা। অপর দিকে দর্শণার্থীদের আনন্দ দিতে ও প্রায় বিলুপ্তির পথে বাংলার এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আগামী দিনেও নৌকা বাইচ প্রতিযোগিতা ধরে রাখার আশ্বাস দিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় পৌরসভার সার্বিক তত্বাবধানে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবম নৌকা বাইচ প্রতিযোগিতা। সকাল থেকেই নৌকা বাইচ দেখতে প্রচন্ড রোদ ভৈরবের মেঘনা নদীর ত্রী-সেতু এলাকায় জমতে থাকে শিশু-কিশোরসহ সব বয়সের নারী-পুরুষ। এদিকে নৌকা বাইচকে ঘিরে নদীর পাড়ে যেন লাখো মানুষের মিলন মেলায় পরিণত হয়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পথে এ প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহি মানুষের পদচারণে মুখরিত নদীর পাড়ে বয়ে যায় উৎসব ও আনন্দের জোয়ার। নৌকা বাইচ উপভোগ করার জন্য ভৈরবের পার্শ্ববর্তী রায়পুরা, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, বেলাব ও শিবপুর উপজেলা থেকে অসংখ্য দর্শনার্থী দুপুর থেকে নদীর পাড়ে ভীড় জমায়। দর্শনার্থীদের কারও চোখে-মুখে ক্লান্তি-প্রশ্রান্তির রেশটুকু পর্যন্ত নেই। যার যার পরিবার পরিজন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উপভোগ করেন এই নৌকা বাইচ।

এদিকে বাঙ্গালি জাতির এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনেও এই আয়োজন করার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় ভৈরবসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ১৯টি দল অংশ করে। উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে এ নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় মেঘনা নদীর উপর নির্মিত রেল ও সড়ক সেতুর ভৈরব প্রান্তে। ৪টি দলে বিভক্ত হয়ে চারধাপে প্রতিযোগিতা শেষ হয়। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার সমতাপুর গ্রামের শাপলা ভয়েজ ক্লাব। পরে বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে একটি কালো রঙের ষাড়ঁ গরু পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা। পুরুষ্কার নিয়ে আনন্দ মিছিল করতে করতে বাড়ি ফিরে যায় বিজয়ী দল।

https://www.youtube.com/watch?v=PCFOZal5gvY

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com