শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে ৪ ছিনতাইকারী গ্রেফতার, তিন পুলিশ সদস্য আহত 

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৯৩৬ বার পড়া হয়েছে

ভৈরবের হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ৭/৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রসী রুপক (২৮) ও তার ৩ সহযোগীসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। রুপককে গ্রেফতারের সময় রুপক ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালালে ভৈরব থানার এস আই মতিউজ্জামান, এস আই হুমায়ুন কবির ও কনষ্টেবল খাদিজা বেগম আহত হয়। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আটকৃতরা হলেন, ভৈরবপুর আড়াই বেপারী বাড়ির আব্দুল্লাহ মিয়ার ছেলে রুপক (২৮) ও রুপকের সহযোগি আফজাল (২৮), অন্তর (২০) ও অজয় (১৮)।

পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ভৈরব থানার এস আই আমজাদ শেখ শহরের মুসলিমের মোড় থেকে প্রথমে রুপকের ৩ সহযোগীকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আফজালের দেয়া তথ্যমতে পুলিশ বেলা ৩টার দিকে রুপকের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুপক পালানোর চেষ্টা করে এবং রুপককে ছিনিয়ে নিতে তার পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হলেও রুপককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, রুপক শহরের এক জন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারি। তার নেতৃত্বে রয়েছে বেশ কয়েকজন সক্রিয় ছিনতাইকারি সদস্য। রুপকের বিরুদ্ধে আলোচিত এ্যাডঃ পলাশ হত্যাসহ ছিনতাই ও মাদকের কমপক্ষে ৭/৮ টি মামলা রয়েছে। এছাড়া তার অপর সহযোগী আফজালের বিরুদ্ধেও একাধিক ছিনতাই ও মাদকের মামলা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com