শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রেমিকাকে ধর্ষণ করতে না পেরে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ১০১৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে মোবাইলফোনে ডেকে নিয়ে দুই সহযোগীসহ প্রেমিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে আমিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমিরুল শহরের গাছতলাঘাট এলাকার আব্দুল হকের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের গাছতলাঘাট এলাকায় এঞটনা ঘটে। গুরুতর আহত বিউটি বেগম (২৫) বর্তমানে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শহরের পঞ্চবটী এলাকার দুলাল মিয়ার মেয়ে। আহত বিউটির মা রোকেয়া বেগম জানান, জরুরি কথা আছে বলে বৃহস্পতিবার সকালে বিউটিকে গাছতলাঘাট এলাকার একটি নির্জন বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে আমিরুল তার দুই সহযোগী সবুজ ও শরীফকে নিয়ে বিউটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বিউটি কৌশলে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করলে আমিরুল তাকে পিছন থেকে জাপটে ধরে ধারালো ব্লেড দিয়ে গলায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে আমিরুলসহ তার অন্য দুই সহযোগী পালিয়ে যায়। পরে বিউটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশে খবর দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনায় বৃহস্পতিবার রাতেই বিউটির মা রোকেয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে আমিরুলসহ অন্য দুই সহযোগীর নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে আমিরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এবিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: কেএনএম জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ বিউটিকে পুলিশ সদস্যরা হাসপাতাল নিয়ে আসেন। তখন বিউটির গলায় কাটা দাগ ছিলো এবং সে কথা বলতে পারছিলো না। তাকে আমরা অজ্ঞান অবস্থায় ভর্তি করি। তখন তার গলায় ৪ ইঞ্চি লম্বা কাটা দাগ দেখতে পাই এবং সেখানে প্রায় ১০টি সেলাই করি। পরে সন্ধ্যায় তার জ্ঞান ফিরে আসে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন জানান, সন্ধ্যায় আহত বিউটির জ্ঞান ফিরে এলে সে জানায় তার প্রেমিক আমিরুল ও তার সহযোগী সবুজ ও শরীফ তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে সে বাধা দিলে আমিরুল ধারালো ব্লেড দিয়ে গলা কেটে তাকে হত্যা করতে চায়। এ অভিযোগে রাতে আহত বিউটির মা একটি অভিযোগ দায়ের করলে আমরা আমিরুলকে গ্রেপ্তার করি। এছাড়াও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com