বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

৪০০ ভোল্টের সঞ্চালন লাইন ভেতরে নিয়ে ভবন নির্মাণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৭৩৫ বার পড়া হয়েছে

উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেতরে নিয়ে চাঁদপুরে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। চাঁদপুর শহরের বিটি রোডের এই বাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর টনক নড়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষের।

সরেজমিন গিয়ে দেখা যায়, তিন তলা বিশিষ্ট ওই বাড়িটি তৈরি করেছেন সৌদি আরব প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী মাসুদা বেগম। পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে আসা নকশা অমান্য করে আড়াই শতক জমির ওপর এই তিনতলা বাড়িটি তৈরি করা হয়। ভবনের দ্বিতীয় তলার মাঝখান দিয়ে দুই পাশের দেয়ালের কিছু ইট সরিয়ে ৪০০ ভোল্টের বৈদ্যুতিক তার একটি ঘরের ভেতর দিয়ে নেওয়া হয়েছে।

তবে চাঁদপুরে এভাবে ভবন নির্মাণের একমাত্র ঘটনা নয় এটি। সম্প্রতি শহরের গুয়াখোলা রোডের মুখে এমন ঘটনায় বিদ্যুৎ কর্তৃপক্ষের দৌড় ঝাঁপ শুরু হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতা নিয়ে তখন বৈদ্যুতিক লাইন সরানো হয়েছিল।

ভবন মালিক মাসুদা বেগম বলেন, “স্বামী দেশের বাইরে থাকায় এক ঠিকাদারকে দিয়ে এই বাড়ি তৈরি করিয়েছি। তাকে বলেছিলাম, বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে তার সরিয়ে বাড়ি বানাতে। কিন্তু ঠিকাদার আমার কথা শোনেনি।”

চাঁদপুর পৌরসভার নকশাকার জাহিদুল ইসলাম বলেন, পৌরসভার নির্ধারিত নকশা অমান্য করে এ ধরনের কাজ ঠিক হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল জানান, ঘরের ভেতর দিয়ে বিদ্যুতের যে তার নেওয়া হয়েছে, তা ৪০০ ভোল্টের। বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com