শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কমলগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগননা শুভ উদ্বোধন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৫৪১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় ক্ষণগণনা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কমলগঞ্জেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে স্থাপন করা হয় ক্ষণগণনা যন্ত্র। এর আগে বিকাল ৩টা থেকে শুরু হয় আলোচনা সভা।
কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারন সম্পাদক এ এস এম আজাদুর রহমান,ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, বিলকিস বেগম,পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ,ওসি তদন্ত সুধীন চন্দ্র দাশ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড.সানোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজীব,সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষকবৃন্দ,উপজেলা ছাত্রলীগ, যুবলীগের সদস্যবৃন্দ,বিভিন্ন স্কুল কলেজের ছাত্র,ছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com