বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে নতুন ৫২ জনসহ করোনায় আক্রান্ত ১৩১৭

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৫৪৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে আরও ৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩১৭ জনে। মারা গেছেন ২২ জন এবং সুস্থ হয়েছেন ৫৪২ জন।

বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুইটি ল্যাবে মোট ৩৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের নিয়ে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১৭ জনে।

বৃহস্পতিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ২০ জন, হোসেনপুর, তাড়াইল একজন করে, করিমগঞ্জের ছয়জন, কটিয়াদী, কুলিয়ারচরের তিনজন করে, ভৈরবের ১৬ জন ও নিকলী উপজেলার দুইজন রয়েছেন।

 

সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, উপজেলা হিসেবে সদর উপজেলার ২৬৮ জন, হোসেনপুরের ২৭, করিমগঞ্জের ৮৯, তাড়াইলের ৬৯, পাকুন্দিয়ার ৫৪, কটিয়াদীর ৭০, কুলিয়ারচরের ৯১, ভৈরবের ৪৮৪, নিকলীর ২০, বাজিতপুরের ৮২, ইটনার ২৫, মিঠামইনের ৩০ ও অষ্টগ্রাম উপজেলার আটজন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com