বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেসবুকে যোগ হলো নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫৮১ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগ হলো আরও একটি নতুন ফিচার। এবার ফেসবুক নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য অ্যানিমেটেড ছবি তৈরির নতুন ফিচার ‘অ্যাভাটার’। এখন ব্যবহারকারী চাইলে নিজের অ্যানিমেটেড অ্যাভাটার বা চরিত্র তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। পাশের দেশ ভারতে এ ফিচারটি ইতোমধ্যেই চালু হয়েছে। শিগগিরই বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও ফিচারটি অবমুক্ত হবে। ব্যবহারকারীরা এ ফিচারে পাবেন নানা রকমের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেসের বিকল্প। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেস স্টিকার তৈরি করে তা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে।

যেভাবে অ্যাভাটার ব্যবহার করবেন

  • স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলে যে কোনো কমেন্ট বক্সে গিয়ে ইমোজি বাটনে ক্লিক করতে হবে।
  • কমেন্ট বক্স থেকে Create Your Avatars এ ক্লিক করতে হবে।
  • এবার অ্যাভাটার ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। এখানে অ্যাভাটার অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো কার্টুন ফেস বেছে নিতে পারবেন। তার চোখ, নাক, ঠোঁট, চুল, ভ্রু, গোঁফ- সবই নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেয়া যাবে।
  • ব্যবহারকারী চাইলে নিজের পছন্দের পোশাকও বেছে নিতে পারবে।
  • অ্যাভাটার প্রস্তুত হয়ে গেলে নিজের তৈরি অ্যাভাটারটি প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com