শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৮৯ বার পড়া হয়েছে

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ২০ লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৪৮১ জনে। এ সময়ের মধ্যে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৬৮ লাখ মানুষ।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮ লাখেরও বেশি মানুষ এবং মারা গেছেন ৭০ হাজার ৩৯৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২১ হাজারেরও বেশি মানুষের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩১ লাখ ৮২ হাজার ৩৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

বাংলাদেশ পরিস্থিতি:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন করে ২ হাজার ৯৪৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ জনে। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

 

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৮টি নমুনা। নতুন পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭২টি। এ ক্ষেত্রে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৩ শতাংশ।

 

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ৮৬ হাজার ৪০৬ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ। নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী ৮ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com