শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

অ্যামেরিকার অবস্থা আরও খারাপ হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আবার ডিগবাজি ডনাল্ড ট্রাম্পের। এতদিন মাস্ক না পরার সওয়াল করার পর এ বার বললেন, মাস্ক পরা উচিত। তিনি নিজেও পরছেন। জানালেন, অ্যামেরিকায় করোনা পরিস্থিতি আরও খারাপ হবে।

 

প্রথম দিকে করোনাকে আমল দিতে চাননি তিনি। করোনা প্রতিরোধে সেরকম কোনো ব্যবস্থাও নেননি। সামাজিক দূরত্ব, মাস্ক পরা, লকডাউন কোনও কিছুরই পক্ষে ছিলেন না ট্রাম্প। অ্যামেরিকায় করোনা হু হু করে বেড়েছে। তাও তিনি মাস্ক পরার কথা বলেননি। নিজেও পরেননি। সম্প্রতি তাঁর মুখে মাস্ক দেখা গেছে বটে, কিন্তু বলেছেন, অ্যামেরিকার লোকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাননি বলেই মাস্ক পরার কথা বলেননি।

সেই ট্রাম্পই এখন ব্যক্তি স্বাধীনতার কথা ভুলে অ্যামেরিকার লোককে মাস্ক পরার কথা বললেন। একই সঙ্গে জানিয়ে দিলেন, অ্যামেরিকার করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। তারপর অবস্থা ভালো হবে। ট্রাম্প যখন এই কথা বলছেন, তখন অ্যামেরিকায় প্রায় ৩৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন এক লাখ ৪১ হাজার ৯৯২ জন। করোনার মোকাবিলায় ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীা দলের নেতা থেকে শুরু করে বিশেষজ্ঞরা। তাঁরা দাবি করছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে করোনা নিয়ে ট্রাম্পের খামখেয়ালি নীতির প্রভাব পড়বে। এই অবস্থায় ট্রাম্প তাঁর আগের মত থেকে সম্পূর্ণ সরে এলেন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে তিনি এর আগে বহুবার আশার কথা শুনিয়েছেন। বাস্তবে দেখা গিয়েছে, করোনা পরিস্থিতি ভালো হওয়া দূরস্থান, সমানে খারাপ হয়েছে। চীন তো বটেই, ইউরোপের দেশগুলি করোনা পরিস্থিতি সামলে নিয়েছে। কিন্তু নিজেদের সব চেয়ে শক্তিমান বলে দাবি করা অ্যামেরিকা পারেনি। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে তারা এখনও এক নম্বরে। এই অবস্থায় ট্রাম্প বলেছেন, ”দুর্ভাগ্যজনক ঘটনা হলো, করোনা পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। আমি এই কথাটা বলতে চাইনি। কিন্তু পরিস্থিতি এরকমই। কিছু স্টেট ভালো কাজ করছে। কিছু স্টেট করছে না। আমাদের দক্ষিণের অনেক জায়গায় করোনা উদ্বেগজনকভাবে বাড়ছে।”

 

হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে এর পরেই ট্রাম্প বলেন, ”আমরা সবাইকে বলছি, সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে মাস্ক পরুন। আপনার মাস্ক পরা পছন্দ হতে পারে, নাও হতে পারে। কিন্তু মাস্ক পরার একটা প্রভাব আছে।” এই সত্যটা ট্রাম্প নিজেই এতদিন মানতে চাইছিলেন না। মাস্ক পরছিলেন না। সেই ট্রাম্পইবলছেন, ”আমি এখন মাস্ক-এ অভ্যস্ত হয়ে গেছি। কোনও সমস্যা হচ্ছে না। আমি সব জায়গায় মাস্ক নিয়ে যাচ্ছি। পরছি। পরবও।”

 

ট্রাম্প জানিয়েছেন, ”ভ্যাকসিন আসছে। যত দেরি হবে বলে লোকে মনে করছে, তার থেকে তাড়াতাড়ি আসছে। আমাদের লক্ষ্য, করোনা নিয়ন্ত্রণই নয়, তাকে শেষ করে দেওয়া।” ট্রাম্প এই কথাটা বললেন সেই সময়, যখন করোনা প্যাকেজ নিয়ে আলোচনা চলছে। এক ট্রিলিয়ান ডলারেরও বেশি প্যাকেজ নিয়ে কথা চলছে।

 

প্রশ্ন হলো, হঠাৎ ট্রাম্পের এই ডিগবাজি কেন? বিশেষজ্ঞদের মতে, এর একমাত্র কারণ হলো আর মাস তিনেক পরের প্রেসিডেন্ট নির্বাচন। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ট্রাম্প পিছিয়ে আছেন। লোকে করোনা নিয়ে তাঁর নীতিতে বিরক্ত। তাই নিজেকে বদলে ফেলেছেন ট্রাম্প। এতদিন পর তিনি ঠিক কথাটা বলেছেন। মাস্ক পরা নিয়ে, অ্যামেরিকার পরিস্থিতি আরও খারাপ হওয়া নিয়ে। বিশেষজ্ঞদের প্রশ্ন, ট্রাম্প কি এই পরিণতির দায় নেবেন?

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com