শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

‘ভ্যাকসিন পেতে যোগাযোগ রাখছি’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩০৮ বার পড়া হয়েছে

নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে আবিষ্কৃত ভ্যাকসিন পেতে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, ‘‘ভ্যাকসিন উপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভীর (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন) সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি হয়েছে, কথা হয়েছে। বাংলাদেশ কীভাবে আগে ভ্যাকসিন পেতে পারে, সেই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’’

ইউরোপের অন্যান্য দেশ যে দিন করোনার ভ্যাকসিন পাবে, বাংলাদেশেও সেই দিন পাবে বলে জানান ভারপ্রাপ্ত মহাপরিচালক। তিনি বলেন, ভ্যাকসিন সবার আগে ফ্রন্টলাইনার্সদের পুশ করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশ বা সংস্থা করোনাভাইরাসের টিকা তৈরিতে কাজ করছে। কয়েকটি আবিষ্কৃত টিকা চূড়ান্ত পর্যায়ে ট্রয়ালেও রয়েছে।

খুরশীদ আলম বলেন, দেশে করোনা টেস্টের জন্য পর্যাপ্ত কিট মজুত আছে। কিটের সংকট নেই। দেশে ৮০টি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও করা হবে।

তিনি বলেন, আশংকা আছে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা তৈরি করা হবে। করোনায় সারা দেশে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশংকা নেই বলেও তিনি জানান।

এর আগে তিনি সমাধিসৌধের বেদীতে ফূল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

 

এ সময় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com