মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মারা গেছেন ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রবিবার সকাল ৬ টা ৫৫ মিনিটে দিল্লির সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৫ জুন থেকে তার চিকিৎসা চলছিল। সেপসিস এবং মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোমে আক্রান্ত ছিলেন। এদিন সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

 

তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় লিখেছেন, ‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশসেবা করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ির সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার প্রয়াণে আমি শোকাহত।’

দলের সাংগঠনিক দিকেও প্রয়াত রাজনীতিকের অবদান স্মরণ করেছেন মোদি। সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি। রাজস্থানের বাড়মের জেলার জসোল গ্রামে যশবন্তের জন্ম ১৯৩৮ সালের ৩ জানুয়ারি। মেয়ো কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি উত্তীর্ণ যশবন্ত ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন পঞ্চাশের দশকে। রাজনীতিতে আসেন ষাটের দশকের শেষ দিকে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। রাজ্যসভায় প্রথম পা রাখেন আশির দশকে।

 

তার প্রয়াণে শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। টুইটে তিনি লিখেছেন, ‘ প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। প্রতিরক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন বিভিন্ন সময়ে। তিনি ছিলেন একজন সুদক্ষ সাংসদও।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com