শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে হাওর পরিদর্শনে পুলিশের মহাপরিদর্শক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫৯৩ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক ডা. বেনজির আহমেদ (১অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির স্বপ্নের সড়ক ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম (৩৫ কি:মি) অল ওয়েদার সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

 

এছাড়াও তিনি মহামন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের নিজ বাড়ি কামালপুরে যান। সেখানে কিছু সময় কাটান। এর আগে তিনি দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে আসেন । সেখানে উপজেলা খেলার মাঠে গার্ড অব অনার শেষে নিকলী বেরিবাধের পাশে ঘোড়াউত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উপভোগ করেন। পরে তিনি ষ্টিমার নিয়ে নৌ পথে সফর সঙ্গীদের নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেন। মিঠামইনে রাত্রী যাপন শেষে শুক্রবার ঢাকায় ফিরেছেন।

 

মহাপুলিশ পরিদর্শকের সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন, ঢাকা রেঞ্জের ডি আই জি মোঃ হাবিবুর রহমান বিপিএম, তেজঁগাও জোনের ডিসি হারুন অর রশিদ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্থানীয়ভাবে নিকলী ও মিঠামইনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএমবার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ এস এম আজিজুল হক, মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, জেলা পরিসদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী।

 

এছাড়াও মিটামইন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে নিকলী উপজেলার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না, উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুছ জনি, সদর ইউপি চেয়ারম্যান শাহরিয়ার আহমদ তুলিপ, ওসি শামছুল আলম সিদ্দিকী সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com