বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

‘বিজ্ঞানী হত্যার বিরুদ্ধে ইরান যথেষ্ট হিসেবি জবাব দেবে’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের প্রধান কামাল খাররাজি বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার বিষয়ে যথেষ্ট হিসাব-নিকাশ করে জবাব দেবে তেহরান। খবর পার্সটুডে’র।

ইরানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী গতকাল (রোববার) এক বার্তায় বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ইরানের এই বিজ্ঞানী কোনো সুবিধাকে কাজে লাগাতে বিরত থাকেন নি।

 

কামাল খাররাজি বলেন, ইরানি জাতির কাছ থেকে যারা ফাখরিজাদেকে কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং হিসেবি জবাব দেবে তেহরান এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কামাল খাররাজি তার বার্তায় শহীদ মোহসেন ফাখরিজাদের পরিবার এবং আত্মীয় স্বজনকে গভীর সমবেদনা জানান।

 

গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি চালিয়ে হত্যা করে। হত্যার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিজ্ঞানী ফাখরিজাদের কাজের ধারা অব্যাহত রাখতে দেশের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com