মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মিঠামইন উপজেলায় ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৮৮ বার পড়া হয়েছে
ক্রিকেট খেলা

মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠে শুরু হলো মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ। সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিলা আলম।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। উক্ত প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ৪০ জন বালক এবং বালিকা অংশ নেয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ জেলার ক্রিকেট কোচ মোঃ আশরাফ উদ্দিন স্বপন এবং কুলসুমা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের জার্সি এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন চেয়ারম্যান এড. শরিফ কামাল, ঢাকি ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ এবং ক্রীড়া সংগঠক আহমেদ পাভেল ও আব্দুল জব্বার। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com