বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় সৈয়দ আশরাফের স্মরণ সভা অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে

আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে কোদালিয়া মধ্যপাড়া আবদুল আজিজ নূরানী হাফিজিয়া মাদরাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিলনের সভাপতিত্বে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় বক্তব্য রাখেন, চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. খলিলুর রহমান, চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আবুল হাসিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবাক মাইনুল হক সেলিম, আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম বিলাশ, বোরহান উদ্দিন আপন, চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল হক, যুবলীগ সদস্য কামাল হোসেন, খালেকুজ্জামান ইদুল মাস্টার, মনিরুজ্জামান মনির প্রমুখ।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com