সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, অসুস্থ ৩ মেয়ে

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে
পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, অসুস্থ ৩ মেয়ে
ছবি: পটকা মাছ (সংগ্রহিত)

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পটকা মাছ খেয়ে স্বামী-স্বীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছে এক শিশুসহ তিন মেয়ে।

মৃতরা হলেন- সঞ্চিতা মালাকার (৪০) ও তার স্বামী লনা মালাকার (৫০)। আশঙ্কাজনক অবস্থায় অসুস্থদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ইটনা পূর্ব গ্রামের বাসিন্দা লনা মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝ রাতে বাড়িতেই মারা যান লনা মালাকার। অন্যদের বুধবার (৬ জানুয়ারি) ভোরে ইটনা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com