সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস শুরু হচ্ছে শিগগিরই। বাকিদের আপাতত সপ্তাহে এক দিন করে স্কুলে গিয়ে ক্লাস করতে হবে।

এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিল পাস হওয়ার পর দেওয়া বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এখন শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। বাকিরা সপ্তাহে এক দিন করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করবে।

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে ক্লাসে আসবে। পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com