শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৫৫ বার পড়া হয়েছে
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়াল

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২২ লাখ পার হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। অনেকগুলো দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে চলছে শীতকাল। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

 

ইউরোপ থেকে আমেরিকায় অনেকে দেশ হাসপাতালে এমন চাপ আগে কখনো দেখেনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোতে আইসিইউ বেড ও অক্সিজেন সিলিন্ডার সংকট দেখা দিয়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে লাখের মতো মানুষ মারা যাচ্ছে। শুধু উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই মারা গেছে ১০ লাখেরই বেশি। শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটারস ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা বিশ্বে ২২ লাখ ৯১০ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৭ কোটি ৩৮ হাজার ছাড়িয়েছে। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত দুই কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত ছাড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার।

 

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ২১ হাজারের বেশি। শনাক্তের সংখ্যা ৯০ লাখের ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা এক লাখ ৫৪ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা এক কোটি ৭ লাখ ছাড়িয়েছে।মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫৫ হাজার। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে শনাক্ত ১৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।যুক্তরাজ্যেও এক লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখের বেশি।

দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com