বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামে নিজ বাড়ি থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূ শাহনাজ (২৮) ও তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রিয়তী (১২) আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় শাহনাজের স্বামী পারভেজ আহমেদ ওরফে উমায়েরকে বাড়িতে পাওয়া যায়নি। উমায়ের ও শাহনাজ একসময় ওমানে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ থেকে ১৪ বছর আগে রাহেলা গ্রামের বাসিন্দা পারভেজ আহমেদ ওরফে উমায়েরের সঙ্গে যশোরের বাসিন্দা শাহনাজের বিয়ে হয়। সম্প্রতি উমায়ের নরসিংদীতে আরেকটি বিয়ে করেছেন সন্দেহে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পরিবারে এসব অশান্তির কারণে গতকাল সোমবার রাতে নিজ বাড়িতে রশিতে ঝুলে মা ও মেয়ে আত্মহত্যা করেছে বলে সবাই ধারণা করছেন।

পরে খবর পেয়ে দরজা ভেঙে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ দুটি তাড়াইল থানায় নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ দুটি কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মুজিবুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com