শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রামদী ইউনিয়ন ইমাম-ওলামা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে
রামদী ইউনিয়ন ইমাম-ওলামা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ২ নং রামদী ইউনিয়ন পরিষদ ইমাম-ওলামা পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৪ মার্চ) বাদ আসর আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সবজি আড়ৎ প্রাঙ্গনে ২নং রামদী ইউনিয়ন পরিষদ ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাও. মুজিবুর রহমানের সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাও. জসিম আরমান সাহেব, সহ-সভাপতি ২নং রামদী ইউনিয়ন ইমাম-ওলামা পরিষদ।

উক্ত আলোচনা ও পরিচিতি সভায় বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ মূল্যক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাও. মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী (রাসেল), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রামদী ইউনিয়ন চেয়ারম্যান মো: আলাল উদ্দিন, কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদ ও নূরুল উলুম কুলিয়ারচরের প্রিন্সিপাল মুফতি কাইয়ুম খাঁন সাহেব, কুলিয়ারচর ইমাম-ওলামা পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাও. বাহউদ্দিন সাহেব, কুলিয়ারচর উপজেলা ইমাম-ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ সাহেব, জামিয়া মাদানিয়া ইসলামিয় আগরপুরের মোহতামিম মাও. মুফতি সিরাজুল ইসলাম নূরী প্রমুখ।

মাও. মুজিবুর রহমানকে সভাপতি, মাও. মোশাররফ হোসাইন আগরপুরীকে সাধারণ সম্পাদক, মুফতি মোকাররম হোসাইন আযাযীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা নাজিম উদ্দিনকে কোষাধ্যক্ষ ও হাফিজ মাও. হেলালুদ্দিনকে প্রচার সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট এবং ৮ উপদেষ্টা বিশিষ্ট প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটি সার্বিক মঙ্গল কমনায় ও সকল প্রকার বাতেলর বিরুদ্ধে কেয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে শেষ নবী হজরত মুহাম্মদ (সাঃ) অর্পিত দায়িত্ব ইমান ও আমলের সহিত দায়িত্ব পালনে দোয়া পড়েন কুলিয়ারচর উপজেলা ইমাম-ওলামা পরিষদের উপদেষ্টা আলহাজ্ব হাফেজ আমির উদ্দিন খাঁন সাহেব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com