বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

প্রথম ডোজের ৩৭ দিন পর করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে দ্বিতীয় ডোজ নেন তিনি। খবর এনডিটিভির।

টিকা নেওয়ার পর টুইটারে দেওয়া এক বার্তায় করোনামুক্ত থাকতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।

টুইটে তিনি লিখেছেন, ‘এআইআইএমএস-এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাজিত করতে টিকা নেওয়া হলো একটি উপায়। আপনি যদি টিকা নেওয়ার যোগ্য হন তবে শিগগিরই আপনার ডোজটি নিয়ে নিন।’

এর আগে ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ওই টিকা নেন তিনি। সেসময় কেবল প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছিল। তবে গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

ভারতজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে মানুষ। করোনা মোকাবিলায় ভারতে আপাতত দুটি টিকা দেওয়া হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর যৌথভাবে উৎপাদন করছে কোভ্যাক্সিন। বর্তমানে সেখানে এই দুটি টিকাই প্রয়োগ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com