সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

ইটনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২১৫ বার পড়া হয়েছে
ইটনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় সাবিনা আক্তার (১৯) নামে এক গৃহধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী বন্দের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাবিনা আক্তার উপজেলার পাগলশী বন্দের বাড়ির সোহেল মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী পাগলশী গ্রামের ইদ্রিছ মিয়ার মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে উপজেলার পাগলশী বন্দের বাড়ির আলাল মিয়ার ছেলে সোহেলের সঙ্গে সাবিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সাবিনার বনিবনা হচ্ছিলো না। এ নিয়ে সংসারে কলহ লেগেই থাকতো। বৃহস্পতিবার (২২ এপ্রিল) মধ্যরাতের দিকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে সাবিনা আত্মহত্যা করেছে বলে স্বামী সোহেলের পরিবারের পক্ষ থেকে বলা হয়।

তবে নিহত সাবিনার পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে সাবিনাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে স্বামী সোহেল ও তার পরিবার। গৃহবধূ সাবিনার মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ শুক্রবার  সকালে স্বামীর বাড়ি থেকে সাবিনার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাবিনার স্বামী সোহেল মিয়া (২২) ও শাশুড়ি ফুলবানুকে (৪২) আটক করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com