বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনা হাসপাতালে আগুন, ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২২৪ বার পড়া হয়েছে
করোনা হাসপাতালে আগুন, ২৭ জনের মৃত্যু

ইরাকের বাগদাদে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে ৪৬ জন।হাসপাতালের অন্য রোগী ও আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে কোন আগুন সুরক্ষা ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ইরাক প্রতিরক্ষা ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদিম বোহানম জানিয়েছেন,মোট ১২০ জনকে উদ্ধার করা হয়েছে।কমপক্ষে ৩০ জন রোগী ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং অবহেলার কারণে ধ্বংসের পথে ইরাকের স্বাস্থ্যব্যবস্থা। মানবাধিকার কমিশন বলেছে যে এই ঘটনাটি “করোনা রোগীদের বিরুদ্ধে অপরাধ, যারা চিকিৎসা পাওয়ার পরিবর্তে প্রাণ হারাল। এরইমধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমির কাছে আবেদন জানিয়েছে মানবধিকার কমিশন।

ইরাকে এখন পর্যন্ত করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন এবং মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com