বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

করোনা মোকাবিলায় ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২২৭ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ভারত‌কে ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় জরুরি ওষুধ এবং চি‌কিৎসা সামগ্রী দি‌তে চায় বাংলা‌দেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।

এতে আরও বলা হয়, ক‌রোনায় প্রাণ হারা‌নো ভারতীয়‌দের জন্য গভীর দুঃখ ও সম‌বেদনা জানা‌চ্ছে বাংলাদেশ। নিকট প্রতি‌বে‌শী হি‌সে‌বে বাংলা‌দেশ ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে পা‌শে থে‌কে সহ‌যো‌গিতা কর‌তে চায়। ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে বাংলা‌দেশ ভারতীয়‌দের জন্য প্রার্থনা কর‌ছে।

 

ভারত চাই‌লে বাংলা‌দেশ আরও সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দেবে ব‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করেছে। বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জনের। একই সময়ে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জনের দেহে নতুন করে ভাইরাসটির সংক্রমণ হয়েছে।

আগের দিন মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ভারতে একদিনে ৩ হাজার ৩০৬ জন করোনায় মারা যান। করোনায় ভারতজুড়ে সবমিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। শনাক্ত দাঁড়িয়েছে এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩০ জনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com