শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

৩৫ লাখ পরিবার প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাবে আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে
৩৫ লাখ পরিবার প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাবে আজ

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত নিন্মআয়ের ৩৫ লাখ পরিবারকে আজ রোববার ইলেকট্রনিক ট্রান্সফার ফান্ডের (ইএফটি) মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পাঠানো হবে। অতি দরিদ্র, কর্মহীন, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং কৃষকসহ ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষ পাচ্ছে এই উপহার।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় ভোলা, জয়পুরহাট এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, গত বছর করোনা মহামারির কারণে যে সকল নিম্নআয়ের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়েছিল তাদেরকে সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল। গত বছর করোনায় ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে পরিবার প্রতি ২৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এ বছরও একই উদ্যোগ নিয়েছে সরকার।

প্রসঙ্গত করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ১৪ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। এ কারণে অস্থায়ী কর্মহীন, প্রতিবন্ধী, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক এবং ভিক্ষুকসহ বিভিন্ন সম্প্রদায় ও পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতি পুষিয়ে উঠতে লকডাউনের শুরু থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com