মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ১৯১ বার পড়া হয়েছে
অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা

জাপানের রাজধানী টোকিও ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ শহরে করোনার প্রকোপের কারনে জরুরী অবস্থার মেয়াদ বৃদ্ধির ঘোষনা দিতে যাচ্ছে সরকার। যে কারনে গ্রীষ্ককালীন অলিম্পিক আয়োজন নিয়ে আরো একবার ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

টোকিও ছাড়াও ওসাকা ও হায়গো শহরে জরুরী অবস্থার মেয়াদ ১১ মে’র পরে আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারের উর্ধ্বতন একটি সূত্র ইঙ্গিত দিয়েছে। আগামী শুক্রবারই এ সংক্রান্ত ঘোষনা আসছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির বিবেচনায় গত ২৫ এপ্রিল থেকে এই জরুরী অবস্থার ঘোষনা করা হয়। আগমী ২৩ জুলাই থেকে শুরু হওয়া টোকিও অলিম্পিকে এখনো স্থানীয় দর্শকদের প্রবেশের অনুমতি মিলেনি। ইতোমধ্যেই বিদেশী দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে করোনা মহামারীর কারনে এক বছর পিছিয়ে গেছে এই গেমস। বুধবার উত্তরাঞ্চলীয় দীপপুঞ্জ হোকাইডোতে পরীক্ষামূলক ভাবে হাফ-ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

জাপানীজ প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা আগামীকাল জরুরী অবস্থা বাড়ানোর বিষয়টি নিয়ে সরকারের সিনিয়র মন্ত্রীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। যদিও জরুরী অবস্থা বৃদ্ধির মেয়াদ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। চলতি মাসের শেষ পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধির একটি প্রস্তাব এসেছে। এ মাসের শেষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রধান থমাস বাখের জাপান সফরের কথা রয়েছে। সূত্র: বাসস

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com