বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

গাজায় ৪০ মিনিটে সাড়ে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে
গাজায় ৪০ মিনিটে সাড়ে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজায় চল্লিশ মিনিটে সাড়ে ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার (১৪ মে) এক টুইটবার্তায় ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিচাই আদরেই এমন তথ্য দিয়েছেন।

উপত্যকাটিতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, গাড়ি উড়ে যাচ্ছে আর বসতবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে।

গত পাঁচ দিন ধরে চলতে থাকা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩১টি শিশু, ১৯ নারীও রয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৮০০ ফিলিস্তিনি।

আভিচাই বলেন, গাজায় ভূগর্ভস্থ স্থাপনায় ব্যাপক আঘাত হানা হয়েছে। আমরা হামলা অব্যাহত রেখেছি। রাতের অভিযানে ১৬০টি বিমান ও ছয়টি বিমান ঘাঁটি ব্যবহার করা হয়েছে।

হামাসের নিক্ষেপ করা অধিকাংশ রকেটই ভূপাতিত করে দিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এবার গাজা সীমান্তে স্থল হামলার প্রস্তুতি নিতে সেনা জড়ো করছে ইসরায়েল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com