বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘ প্রধান উদ্বিগ্ন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘ প্রধান উদ্বিগ্ন

জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজায় বেসামরিক লোক হতাহতে হতাশা এবং আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে ইসরাইলি হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ প্রধান এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে তার একজন মুখপাত্র জানান।
গাজায় ইসরাইলের বিমান হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত এবং ১৩ তলা বিশিষ্ট একটি ভবন গুঁড়িয়ে দেয়ার প্রেক্ষিতে গুতেরেস এ মন্তব্য করেন।

উল্লেখ্য, গুঁড়িয়ে দেয়া ওই ভবনে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন ও বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের কার্যালয় ছিল।

মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, গাজায় ইসরাইলি হামলার লিখিত প্রতিক্রিয়ায় এন্তোনিও গুতেরেস অব্যাহতভাবে বেসামরিক নাগরিক হতাহতে হতাশা ব্যক্ত করেছেন।

একইসঙ্গে তিনি গাজার সুউচ্চ ভবনে ইসরাইলের ধ্বংসাতœক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মুখপাত্র আরো জানান, জাতিসংঘ মহাসচিব বেসামরিক লোকজন এবং সংবাদ ভবনে নির্বিচার হামলা আর্ন্তজাতিক আইনের লংঘন বলে উল্লেখ করেন এবং যে কোন মূল্যে তা এড়িয়ে চলার কথা বলেন।

গত সোমবার থেকে গাজায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় ৪১ শিশুসহ ১৪৫ ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ১১শ’ লোক। ২০১৪ সালের পর গাজায় এটি ইসরাইলের সবচেয়ে বর্বরোচিত হামলা।

এদিকে ফিলিস্তিনী সশস্ত্র গ্রুপগুলো ইসরাইলে অন্তত ২৩শ’ রকেট হামলা চালিয়েছে। এতে একজন শিশু ও একজন সৈন্য সহ ১০ ইসরাইলী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৬০ ইসরাইলী।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক ইএস সেক্রেটারি হাদি আমর পরিস্থিতি শান্ত করতে ফিলিস্তিনি কর্মকর্তাদের সাথে বৈঠকের আগে রোববার ইসরাইলী নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন।

এছাড়া সহিংসতা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদও আজ বৈঠকে বসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com