বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ফিলিস্তিনের সমর্থনে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের সমর্থনে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ

এক সপ্তাহ ধরে জেরুসালেমে হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে৷ ইসরায়েলের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, দাবি ফিলিস্তিনের৷ এই দ্বন্দ্ব অবসানে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ৷

নিউ ইয়র্কে ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিক্ষোভ

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইসরায়েল সমর্থকদের সমাবেশের সময় ফিলিস্তিনের সমর্থনে পতাকা ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক অর্থোডক্স ইহুদিকে৷ প্ল্যাকার্ডে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের হিংস্রতার নিন্দা জানানো হয়েছে৷

ফিলিস্তিনিদের বিক্ষোভ

ইসরায়েলি কনস্যুলেটের সামনে প্রতিবাদের পর ফিলিস্তিন সমর্থকরা নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান৷

‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে মিউনিখে৷ প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র’৷

ইরানে বিক্ষোভ সমাবেশ

ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশে যোগ দেন হাজারো মানুষ৷
কেপ টাউন, সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকার কেপ টাউনে পার্লামেন্টের বাইরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ৷

স্যান্ডটন, সাউথ আফ্রিকা

স্যান্ডটনে ইসরায়েল ট্রেড অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান এই বিক্ষোভকারীদের৷

লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশে পতাকা আর প্ল্যাকার্ড হাতে হাজির হন হাজারো সমর্থক৷ বিক্ষোভের ঢেউ কেনিয়ায় ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ সমাবেশের সময় পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে৷

ইস্তাম্বুলে ইসরায়েল কনস্যুলেটের সামনে…

তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েল কনস্যুলেটের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com