মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এরদোগান-রুহানি ফোনালাপ, যা নিয়ে কথা হলো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ২০০ বার পড়া হয়েছে
এরদোগান-রুহানি ফোনালাপ, যা নিয়ে কথা হলো

ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তাৎক্ষণিকভাবে ইসরাইলের এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে ড. হাসান রুহানি এই আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিন এখনো মুসলিম উম্মাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অভিন্ন একটি ইস্যু। নিরুপায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা অবসানের জন্য তেল আবিবকে মোকাবেলা জরুরি বলে তিনি  মন্তব্য।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, আঞ্চলিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও তুরস্কের মধ্যে এই ইস্যুতে সহযোগিতা বাড়ানো দরকার। এছাড়া, জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ এবং আগ্রাসন বন্ধের পদক্ষেপ নিতে হবে।

টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইসরাইলকে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্পদায়কে ঐকবদ্ধভবে কাজ করতে হবে। তিনি আশা করেন, ওআইসি’র বৈঠকে অংশগ্রহণকারীরা ইসরাইলি আচরণ বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com