শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওরে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকি ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে প্রাইভেটকারের চাপায় সনম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর মোটর সাইকেল থাকা রনিসহ দুই যুবক।

রোববার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে উপজেলার ঢাকী ব্রিজ ও মামুদপুর এলাকার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সনম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার মিজানুর রহমানের ছেলে। রনিসহ আহত দু’জনের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকী ব্রিজ ও মামুদপুর এলাকার মধ্যবর্তী এলাকায় একটি প্রাইভেটকার দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে এক মোটরসাইকেলের আরোহী সনম ঘটনাস্থলেই মারা যান। আর রনিসহ দু’জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়।

মিঠামইন থানার দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com