মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে চাঁদপুরে মার্কিন তরুণী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে
প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে চাঁদপুরে মার্কিন তরুণী

মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে প্রেমের টানে জিইনাবচন ছুটে এলেন চাঁদপুরে। শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে শাহাদাত হোসেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ে জিইনাবচনের সাথে বিবাহ সম্পন্ন হয়।

এদিকে শনিবার (৫ জুন) দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেনের সাথে আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক এই বিয়ে সম্পন্ন হয়।

এ সময় শাহাদাত হোসেন ও নববধূ জনস্ জিইনাবচন বলেন, আমাদের ভালোবাসা বহু বছরের। আমরা বিবাহ বন্ধনে জড়িয়েছি। আমাদের আগামী দিনগুলো যেন সুখের হয়। এজন্য আমাদের দোয়া করবেন।

এ বিষয়ে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি না গেলেও ঘটনাটির বিষয়ে অবগত আছি।

এছাড়াও এ ঘটনায় এলাকায় শুধু ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। একই সঙ্গে তাদেরকে এক নজর দেখার জন্য বিয়ে বাড়িতে অনেকে ভিড় জমিয়েছেন শুধুমাত্র প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ছুটে আসা প্রেমিকা জিইনাবচনকে দেখার জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com