মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের ২৫ ধাপ উন্নতি হয়েছে৷ তথ্যটি ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন মতে, বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে মঙ্গলবার ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে৷ তাতে বাংলাদেশ ৮১.২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে৷ আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম৷

প্রতিবেদনে বলা হয়েছে, “শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রতিশ্রুতিশীল অবস্থান দেখাতে পেরে বাংলাদেশ, বেনিন, রুয়ান্ডা এবং তানজানিয়ার মতো বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে৷” আইটিউ বলছে, এই দেশগুলো জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, যা সক্ষমতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ৷

আইটিউ-এর ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ১০০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে যুক্তরাষ্ট্র৷ এরপর ৯৯ দশমিক ৫৪ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব৷ এবং ৯৯ দশমিক ৪৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে আছে এস্তোনিয়া৷

এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান ১১তম৷ ৯৮.৫২ স্কোর নিয়ে এই অঞ্চলে প্রথম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া৷ ভারতের আছে ৪ নম্বরে৷ চীনের অবস্থান ৮ নম্বরে এবং ১৪ নম্বরে অবস্থান পাকিস্তানের৷

বাংলাদেশের সরকারের বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, “এটা সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন, যা ভবিষ্যতে আরো দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে৷”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com