বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করিমগঞ্জে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে
করিমগঞ্জে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতারপুর হতে এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার (১০ জুন) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাতারপুর এলাকা হতে মাদক ব্যবসায়ী নুরুল আমীন (৩৫), পিতা-মৃত আঃ আজিজ, সাং-সাতারপুর, ইউপি-কাদিরজঙ্গল, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল এক কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৪শ টাকা’সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com