বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানে বাসে বোমা হামলা, ৯ চীনা ইঞ্জিনিয়ার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে
পাকিস্তানে বাসে বোমা হামলা, ৯ চীনা ইঞ্জিনিয়ার নিহত
বিস্ফোরণের পর খাদে পড়ে থাকা যাত্রীবাহী বাস।

পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ১৩ ব্যক্তি নিহত হয়েছে, যার মধ্যে চীনের নাগরিক রয়েছে নয় জন।

নিহতদের মধ্যে দু’জন পাকিস্তানী সৈন্যও রয়েছে। কোহিস্তানে একটি বাস যাত্রী নিয়ে সেখানকার একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। চীন সরকার এই হামলার নিন্দা জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন।

পাকিস্তান সরকারের একজন মুখপাত্র এই হামলাকে, তার ভাষায়, কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। সংবাদদাতারা বলছেন, তবে বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, না কি বাসের মধ্যেই ছিল, তা এখনও নিশ্চিত নয়।

বিস্ফোরণের সময় বাসে কয়েক ডজন যাত্রী ছিল। এদের সহযাত্রী ছিল চীনা ইঞ্জিনিয়ার, যারা কোহিস্তানের ঐ জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন।পাকিস্তানী কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব চীন এবং আরব সাগরে পাকিস্তানের গোয়াদার বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এতে যেসব নির্মাণ প্রকল্প রয়েছে তাতে বহু চীনা কর্মী কাজ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com