মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাক প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার `হাড়িভাঙ্গা আম’ উপহার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
পাক প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার `হাড়িভাঙ্গা আম’ উপহার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে `হাড়িভাঙ্গা আম’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে প্রদত্ত ১ হাজার কিলোগ্রাম `হাড়িভাঙ্গা আম’ কোরবানির ঈদের দিন ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ দূতাবাস।ইসলামাবাদ দূতাবাসের বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com