বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আফগানিস্তান ছাড়লেন প্রেসিডেন্ট আশরাফ গনি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
আফগানিস্তান ছাড়লেন প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে৷ দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ প্রথম এমন খবর প্রকাশ করেছে৷

বার্তা সংস্থা রয়টার্সকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন গনি রোববার তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন৷ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে একই ধরনের তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপিও৷

আফগান ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহও পরবর্তীতে অনলাইনে প্রকাশিক এক ভিডিওতে এই তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, ‘‘কঠিন সময়ে তিনি আফগানিস্তান ছেড়ে গেছেন৷ আল্লাহর কাছে এজন্য তাকে জবাবদিহি করতে হবে৷’’

এর আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশের চলমান সংকট নিরসনের ক্ষমতা দেশের রাজনৈতিক নেতাদের হাতে তুলে দিয়েছেন। সম্প্রতি আফগান অর্থমন্ত্রীও দেশত্যাগ করেন।

গত কয়েকদিনে একের পর এক শহর তালেবানের দখলে চলে গেলেও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আশরাফ গনি বা তার সরকারের কোনো শীর্ষ কর্মকর্তাকে। এমনকি দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত তালেবানের দখলে চলে যাওয়ার পরও আফগান সরকারের কোনো সাড়াশব্দ ছিল না।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে জনতার উদ্দেশে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট। পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালালেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com