মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি কুনিকো গ্যাসক্ষেত্রের কাছে অবিস্থত। খবর পার্সটুডে’র।

সিরিয়ার আল-আখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত দু’টি রকেট আঘাত হেনেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগেও বহুবার সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে রকেট হামলা হয়েছে।

সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেখান থেকে তেল ও গমসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। সিরিয়া থেকে তেল ও গম চুরি করে ইরাকেও নিয়ে গেছে দখলদার সেনারা।

সিরিয়ায় ২০১১ সাল থেকে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পেছনে মূল ভূমিকা রয়েছে আমেরিকা, দখলদার ইসরাইল এবং কয়েকটি আঞ্চলিক দেশের।

সিরিয়ার সরকার বারবারই বলেছে, সেদেশের ভূখণ্ডে মার্কিন সেনা উপস্থিতির কোনো বৈধতা নেই। অবিলম্বে সেদেশ ত্যাগের জন্য মার্কিন সেনাদের প্রতি দামেস্ক আহ্বান জানিয়ে আসছে। কিন্তু তারা সন্ত্রাসবাদ দমনের নামে সেখানে অবস্থান করছে। অবশ্য বাস্তবে তারা সন্ত্রাসীদেরকেই নানা ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com