বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ফোনে নেটওয়ার্ক পায় না, জানুন সমাধান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে
ফোনে নেটওয়ার্ক পায় না, জানুন সমাধান

হঠাৎ হঠাৎ ফোনের নেটওয়ার্ক গায়েব! এই সমস্যায় অনেকেই পড়েন। ফোনে নেটওয়ার্ক কানেক্টিভিটির সমস্যা হলে টেলিকম অপারেটদের ঘাড়ে দোষ চাপিয়ে দেই। কিন্তু, তার সমাধান যে ফোনের ভিতরেই লুকিয়ে রয়েছে, তা কি আমরা জানি? জেনে নিন ফোনে নেটওয়ার্ক না পেলে করণীয়।ৎ

১. প্রথমেই স্মার্টফোন বন্ধ করুন

সিম কার্ড পরিষ্কার করার আগে প্রথমেই নিজের স্মার্টফোন সুইচ অফ করুন। তার জন্য পাওয়ার বাটন প্রেস করে অন্তত ১০ সেকেন্ড হোল্ড করুন। ফোন বন্ধ করার সঙ্গেই ফোনের সঙ্গে চার্জার কানেক্ট থাকলে, তাও খুলে ফেলুন।

২. স্মার্টফোনের ভিতরে সিম কার্ড খুঁজে বার করুন

সাধারণত ফোনের বাঁ দিকে একটি ট্রের মধ্যে সিম কার্ড থাকে। একটি পিন ব্যবহার করে এই ট্রে ফোন থেকে বাইরে নিয়ে আসা যায়।

অনেক সময় ফোনের ব্যাটারির নিচে সিম কার্ড থাকে । সে ক্ষেত্রে ফোনের ব্যাক কভার ওপেন করে, ব্যাটারি খুললেই, সিম কার্ড দেখতে পাবেন।

৩.. সিম কার্ড ট্রে খুলে সিম বাইরে আনুন

সিম কার্ড ট্রের পাশে একটি ছোট ছিদ্র দেখতে পাবেন। এই ছিদ্রের মধ্যে সিম ইজেক্টর পিন ব্যবহার করে ঠেললেই, সিম ট্রে ফোনের বাইরে চলে আসবে। এর পরে সেই ট্রে টেনে বাইরে নিয়ে এলে, তার মধ্যে সিম কার্ড দেখতে পাবেন।

৪.. সিম কার্ড পরিষ্কার করার যে কোনও একটি পদ্ধতি অনুসরণ করুন

সিম কার্ড ফোন থেকে বেরিয়ে এলে তা পরিষ্কার করতে হবে। এই প্রতিবেদনে সিম কার্ড পরিষ্কারের মোট ছয়টি উপায় জানানো হয়েছে। ব্যাটারির নিচে সিম স্লট থাকলে গোল্ডেন কানেক্টরগুলোকে ভালো করে পরিষ্কার করুন।

রাবিং অ্যালকোহল – একটি কাপড়ে ৯০-৯৯% ঘনত্বের রাবিং অ্যালকোহল নিয়ে তার সাহায্যে সিম কার্ড পরিষ্কার করুন। প্রথমে কাপড়টি অ্যালকোহলে সামান্য ভিজয়ে নিন। চপচপে করে ভেজাবেন না।

গোল্ড গার্ড পেন – এই পেন ব্যবহার করে অনেক ধরনের ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করা যায়। সিম কার্ড পরিষ্কার করতেও ব্যবহার করা যেতে পারে গোল্ড গার্ড পেন।

ইলেকট্রনিক্স ক্লিনিং স্প্রে – সিম কার্ড পরিষ্কার করার জন্য ইলেকট্রনিক্স ক্লিনিং স্প্রে ব্যবহার করতে পারেন। এই স্প্রে ব্যবহার করে পরিষ্কারের জন্য তা শোকানোর জন্য অপেক্ষা করুন।

রাবার ইরেজার – অনেকেই রাবার ইরেজার ব্যবহার করে সিম কার্ড পরিষ্কার করেন। যে কোনও ইরেজার ব্যবহার করে সিম কার্ডের কানেক্টরগুলো ঘষলে পরিষ্কার হয়ে যাবে।

টুথপেস্ট – সামান্য টুথপেস্ট ব্যবহার করেও সিম কার্ড পরিষ্কার করা সম্ভব। হাতের কাছে উপরের কোনও উপায় না থাকলে তবেই টুথপেস্ট ব্যবহার করুন।

শুকনো কাপড় – আপনার কাছে কিছুই না থাকলে এক টুকরো শুকনো কাপড় দিয়ে সিম কার্ড পরিষ্কার করে নিন।

সিম কার্ড ফোনে ঢুকিয়ে নিন – সিম কার্ড পরিষ্কার করা হয়ে গেলে, তা ফের ফোনে ঢুকিয়ে নিন। সম্ভব হলে, সিম ঢোকানোর আগে ফোনের গোল্ডেন কানেক্টরগুলো পরিষ্কার করে নিন।

ফোন অন করুন – ফোনে সিম ঢোকানোর পরে ফের পাওয়ার বাটন প্রেস করে ফোন অন করুন। সিম কার্ডের সমস্যা ঠিক হয়ে গেলে অভিনন্দন! সমস্যার সমাধান না হলে স্থানীয় রিপেয়ারিং শপে চলে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com